
সজীব খান:
চাঁদপুরের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে স্বজন, সহযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
রোববার (৩০ আগস্ট) ওয়ারলেস এলাকায় নিজ বাড়ির সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় স্থানীয় সরকারের উপপরিচালক এরশাদ উল্ল্যাহ এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজের মৃত্যুতে তাঁর পরিবার, সহযোদ্ধা ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।