1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট। বিজিবি কর্তৃক রাজশাহী’র মতিহার সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন। মতিহারে অর্ধশত বোতল এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার আইডিইবি নির্বাচন ২০২৬-২০২৮: রাজশাহী অঞ্চল থেকে সহ-সভাপতি পদে সমর্থন চাইলেন প্রকৌশলী শাকিলুর রহমান শাকিল। রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন  পৌরসভাসমূহের বর্জ্য শাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়।

বালিয়াকান্দিতে শাশুড়ি হত্যায় বেটার বউয়ের যাবজ্জীবন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৪৯ বার পঠিত

বালিয়াকান্দিতে শাশুড়ি হত্যায় বেটার বউয়ের যাবজ্জীবন

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,

রাজবাড়ীর বালিয়াকান্দিতে শাশুড়ি নুরজাহান বেগমের গলা কেটে হত্যার দায়ে গৃহবধূ রোজিনা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত রোজিনা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামের বারেক শেখের স্ত্রী। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভীন এ রায় দেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি রোজিনা বেগম আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ২৪ নভেম্বর রাতে নিয়ে ঘুমিয়ে পড়েন নুরজাহান বেগম। রাত সাড়ে ৩টার দিকে বাড়ির অন্যান্যরা মাঠে কপি কাটতে যান। ভোর ৪টার দিকে নসিমন চালক মেনন শেখকে রোজিনা বেগম ফোন করে বারেক শেখের সঙ্গে কথা বলে জানান, তার মায়ের ঘরের বিদ্যুৎ বন্ধ এবং ঘরের বেড়ায় কে যেন থাপ্পর দিচ্ছে। খবর পেয়ে তারা বাড়িতে এসে তারা নুরজাহান বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ভোরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামের নিজ শোবার ঘর থেকে মৃত বেলায়েত শেখের স্ত্রী নুরজাহান বেগমের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে বারেক শেখ বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা করেন। রাজবাড়ীর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ বলেন, চাঞ্চল্যকর এ মামলা তদন্ত শেষে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। আদালত দীর্ঘ শুনানি শেষে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা সন্তুষ্ট।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD