1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দুমকিতে প্রতি ফুটবল ম্যাচে বাকেরগঞ্জ উপজেলা কে হারিয়ে দুমকি উপজেলা বিজয়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুশে—বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতৃবৃন্দের অংশগ্রহণ হাসপাতাল গেট এলাকায় দারুচ্ছুফ্ফাহ তালিমুল কুরআন মাদরাসার উদ্যোগে দু’আ মাহফিল সম্পন্ন  লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত ২৬ আগস্টের সেই নির্যাতনের স্মৃতি, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি ভূঞাপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চাঁদপুর মৈশাদী সংরক্ষিত সদস্য প্রার্থী আয়শা জনসেবায় কাজ করতে চান লালমাইয়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা স্মার্ট পরিবহন ব্যবস্থাই হতে পারে নতুন ঢাকার পরিচয় আজ ১২ রবিউল আউয়াল: দৌলতদিয়া খানকা শরীফ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মিছিল

লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

 

মোঃ রিপন হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

 

কুমিল্লার লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, লাকসাম শাখার উদ্যোগে বর্ণাঢ্য এ জশনে জুলুছ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আল্লাহ ও রাসুল (সা.)-এর প্রেমিকরা হাতে বিভিন্ন পতাকা ও ব্যানার নিয়ে পিকআপ এবং মিছিলসহকারে জুলুছে অংশগ্রহণ করেন। এতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

জশনে জুলুছটি পশ্চিমগাঁও গাজী শোহেদা ইয়ামেনী (রহ.) দরগাহ জামে মসজিদ থেকে শুরু হয়ে লাকসাম পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৌলতগঞ্জ বাজারের ধান বাজার চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সভাপতি আলহাজ্ব মীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক।

এছাড়া উপস্থিত ছিলেন মুফতি মাওলানা এ. এ. তাহের, মাওলানা এমদাদুল হক জিহাদী, আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা রবিউল হোসেন হেলালী, সাইফুল ইসলাম আল-কাদরী, মাওলানা আনোয়ার হোসেন সিরাজী, মো. মহিউদ্দিনসহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD