1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলা, ডিএনএ টেস্টে প্রমাণিত, জন্ম নেওয়া নবজাতকের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর! রাজবাড়ীর বালিয়াকান্দিতে ডিভোর্সের কাগজ দেখার পর ফের কীটনাশক পান, যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-কসমেটিকস জব্দ! রাজবাড়ীতে পদায়ন থাকলেও বাইরে কর্মরত ২৩ চিকিৎসক, সংকটে উপজেলা স্বাস্থ্যসেবা খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। ডুমুরিয়ায় ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর ময়মনসিংহে কারখানা ও গুদামে মোবাইল কোর্ট: লাখ টাকার জরিমানা, ব্যবসায়ীকে জেল রাজশাহী সিটি নির্বাচনের হাওয়া

মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে অগ্নিকান্ড, মৃত অন্তত ৩ সদ্যোজাত 

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে অগ্নিকান্ড, মৃত অন্তত ৩ সদ্যোজাত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে ভয়াবহ কান্ড। আগুন ধরে গেল শিশুদের ওয়ার্ডে। পুড়ে মৃত্যু হয়েছে অন্তত ৩ টি সদ্যোজাতের। সোমবার (২৪ আগস্ট ) ভোররাতে ঘটেছে মর্মান্তিক ঘটনাটি। জানা যায়, অমরাবতী জেলা মহিলা হাসপাতালের ওই ওয়ার্ডে ৩৯টি সদ্যোজাত শিশু চিকিৎসাধীন ছিল। এদিন ভোর রাতে আচমকাই আগুন ধরে যায় হাসপাতালে। বেশ কয়েকটি শিশুকে উদ্ধার করা গেলেও পুড়ে ছাই হয়ে যায় ৩টি প্রাণ। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে। জানা যায়, ভোর সাড়ে ৩টায় ভেন্টিলেটরে বিস্ফোরণ ঘটে। দাউদাউ করে আগুন ধরে যায় সেখান থেকে। শিশুদের ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে। হাসপাতালের কর্মী, ডাক্তার – নার্স সকলেই ছুটে এসে শিশুদের উদ্ধার করতে শুরু করেন। কোনও মতে হাসপাতাল চত্বরের বাইরে নিয়ে আসা হয় শিশুদের। কিন্তু ততক্ষণে চিকিৎসাধীন ৩ সদ্যোজাতের মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও ৬ শিশু। তাদের স্থানীয় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ডিসিপি সহ পুলিশের উচ্চকর্তাদের অনেকেই ঘটনাস্থলে পৌঁছেন। শুরু হয়েছে তদন্ত। স্থানীয় প্রশাসনের তরফ থেকে ও ঘোষণা করা হয়েছে এনকোয়ারি কমিটি। কার গাফিলতিতে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, হাসপাতাল কর্তৃপক্ষ কেন সচেতন ছিল না এই বিষয়গুলি খতিয়ে দেখবে এই কমিটি। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুদের জন্য ৩ টি বিভাগ রয়েছে ওই হাসপাতালে। সব মিলিয়ে ভর্তি ছিল ৩৯ টি শিশু। তাদের অধিকাংশকেই বের করে আনা হয়েছে। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্র শেখর বাওয়ানকুলে শোকপ্রকাশ করেছেন ৩ শিশুর মৃত্যুতে। সরকারি সাহায্যের ঘোষণা ও করেছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD