1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি গ্রেপ্তার প্রশ্নপত্র পৌঁছে দিতে গিয়ে ট্যাগ অফিসারের দুই পা হারালেন

সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের কমিটি গঠন।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৬১ বার পঠিত

সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের কমিটি গঠন

বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদ রিয়াদ’র ২০২৫-২০২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল ও সিলেট ডেল্টা স্পেশালাইজড হাসপাতালের ডাইরেক্টর বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী, ব্যবসায়ী আব্দুল আজিজ মাসুককে ২য় বারের মতো সভাপতি এবং সমাজকর্মী মিসবাহ উদ্দিন তফাদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে পরিষদের সাবেক সভাপতি আব্দুল আজিজ মাসুকের রিয়াদস্থ বাসভবনে প্রবাসী পরিষদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পরিষদের প্রধান নির্বাচন কমিশনার এরশাদ আলী। সভায় নির্বাচন কমিশনার মাওলানা নাহিদ আহমদ, মামুনুর রশীদসহ পরিষদের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষানুরাগী, ব্যবসায়ী, বালাগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য আব্দুল আজিজ মাসুক ২য় বারের মতো সিলেট বিভাগ প্রবাসী পরিষদ রিয়াদ’র সভাপতি নির্বাচিত হওয়ায় বালাগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু ও সাধারণ সম্পাদক মো. আমির আলী এক বিবৃতিতে তার প্রতি অভিনন্দন জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD