1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের কৃতি সন্তান কবি মোহন রায়হানের ৭০তম জন্মজয়ন্তী উদযাপিত পিরোজপুরে তিন দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদে চেয়ারম্যান যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত পঞ্চগড়ে হানিট্রাপের অভিযোগে দুইজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ ১০০ বছরের আইনি লড়াইয়ের অবসান: ঢোল পিটিয়ে কুমিল্লার লালমাইয়ে ওয়ারিশদের জমি বুঝিয়ে দিল প্রশাসন অবৈধভাবে নকল হারপিক ও স্যালাইন তৈরির অপরাধে এক জনকে ৬ মাসের কারাদণ্ড নলডাঙ্গা-সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিং – সক্রিয় হওয়ার চেষ্টা

নলডাঙ্গা-সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিং – সক্রিয় হওয়ার চেষ্টা

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫ বার পঠিত

নলডাঙ্গা-সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিং – সক্রিয় হওয়ার চেষ্টা

নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতা-কর্মীরা নাটোর জেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় বিষয়ে বিভিন্ন স্থানে পোস্টার সাঁটিয়েছেন দলটির নেতা-কর্মীরা। নলডাঙ্গা-সদর উপজেলার বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের পোস্টার টানাতে দেখা গেছে। তারা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আইডিকে একটি ভিডিও পোস্টও দিয়েছে। এ ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছে,নলডাঙ্গা থানার ওসি(তদন্ত) ইব্রাহিম খলিল।

বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দেয়ালে ও বিদ্যুতের খুঁটিতে পোস্টার লাগানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতারা ওই ভিডিও নিজেদের ফেসবুকে পোস্ট করেছেন।

রবিবার (২৩ আগষ্ট দিবাগত) সোমবার রাতে নলডাঙ্গা ও নাটোর সদরের বিভিন্ন স্থাপনার দেয়ালে পোস্টার লাগিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বেশ কয়েক দিন ধরে নাটোরের বিভিন্ন স্থানে মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

নলডাঙ্গার যুবদল কর্মী বিল্পব হোসেন,জাসাস নেতা শাহিন মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক উজ্জল হোসেন,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল বলেন,আওয়ামীলীগ নিষিন্ধ সংগঠন,তারা নাশকতা করার চেষ্টা করছে। প্রশাসনের উচিৎ দ্রুত তাদের গ্রেফতার করা। আমরা কোন নিষিন্ধ সংগঠনের কার্যকম দেখতে চাইনা।

এ ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছে,নলডাঙ্গা থানার ওসি(তদন্ত) ইব্রাহিম খলিল।

চব্বিশের ৫ আগস্ট সরকারের পতনের পর নলডাঙ্গার কিছু নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেলেও। রহস্যজনক কারনে এলাকাতেই সক্রিয় অবস্থানে বহাল তবিয়তে আছে,নলডাঙ্গার আওয়ামী লীগ বেশ কিছু প্রভাবশালী নেতা-কর্মীরা। তবে বেশ কিছুদিন থেকে দলীয় বিভিন্ন কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় ঝটিকা মিছিল,পোস্টারিং এর মতো ঘটনা ঘটেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD