1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের কৃতি সন্তান কবি মোহন রায়হানের ৭০তম জন্মজয়ন্তী উদযাপিত পিরোজপুরে তিন দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদে চেয়ারম্যান যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত পঞ্চগড়ে হানিট্রাপের অভিযোগে দুইজন গ্রেপ্তার বালিয়াডাঙ্গীতে ৩৮ বোতল ফেনসিডিলসহ নারী গ্রেপ্তার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ ১০০ বছরের আইনি লড়াইয়ের অবসান: ঢোল পিটিয়ে কুমিল্লার লালমাইয়ে ওয়ারিশদের জমি বুঝিয়ে দিল প্রশাসন অবৈধভাবে নকল হারপিক ও স্যালাইন তৈরির অপরাধে এক জনকে ৬ মাসের কারাদণ্ড নলডাঙ্গা-সদরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিং – সক্রিয় হওয়ার চেষ্টা

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

চাঁদপুর শাহমাহমুদপুরে মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালি

সজীব খান,চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে মাদক বিরোধী আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার মহামায়া এলাকায় সমাজ থেকে মাদক নির্মূল এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদের সভাপতিত্বে এবং ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এএসপি আলিফ এমরান।
প্রধান অতিথির বক্তব্যে এএসপি আলিফ এমরান বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে পুলিশ প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, মিজানুর রহমান পাটওয়ারী, যুবদল নেতা সোহেল হাজী, গণমাধ্যমকর্মী মাসুদ হোসেন, সংগঠক কাদির হাজী ও সাজ্জাদুল হক সোহাগ।
বক্তারা বলেন, মাদকের কারণে একটি পরিবার যেমন ধ্বংসের দিকে এগিয়ে যায়, তেমনি এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো সমাজে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও আরও সচেতন ও সোচ্চার হতে হবে।
অনুষ্ঠানে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মহামায়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানায়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD