
মাসুদুল হাসান মাসুদ,ভূঞাপুর উপজেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে ইবরাহীম খাঁ সরকারি কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল দশটায় কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জনাব রেজাউল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মো. আনোয়ার হোসেন তালুকদার।
আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও বাংলাদেশের ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।