1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল, আলোচনায় অক্টোবরের তারিখ পবিপ্রবিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ অনুষ্ঠিত ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে রেন্ট-এ-কার পরিচালকের ওপর ডাকাতির অভিযোগ, নিরাপত্তা জোরদারের দাবি খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা চট্টগ্রাম নেভী হাসপাতাল গেটে পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেন চালক শামীম গ্রেপ্তার নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে আগ্রহী ব্রাজিল, আলোচনায় অক্টোবরের তারিখ

  • প্রকাশিতঃ সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত

 

নয়া কন্ঠ নিউজ ডেস্কঃ

বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি ঢাকায় এসে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সংশ্লিষ্ট সূত্র।

রোববার (২৩ আগস্ট) বাংলাদেশে এসে ব্রাজিলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রথমে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে। এ সময় তারা মাঠের অবস্থা, খেলোয়াড়দের ড্রেসিংরুম, গ্যালারি, মিডিয়া বক্সসহ স্টেডিয়ামের বিভিন্ন সুবিধা ঘুরে দেখেন। পরে তারা বসুন্ধরা কিংস অ্যারেনাতেও যান। রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের প্রতিনিধিরা।

বাফুফের একটি সূত্রের তথ্য অনুযায়ী, অক্টোবরের শুরুতে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহ জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সম্ভাব্য তারিখ হিসেবে ৫ অথবা ৬ অক্টোবরের কথা প্রস্তাব করা হয়েছে।

শুধু ম্যাচ খেলতেই নয়, বড় বহর নিয়ে বাংলাদেশে আসার পরিকল্পনাও রয়েছে ব্রাজিলের। প্রায় ৯০ সদস্যের দল নিয়ে ঢাকায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ব্রাজিলের প্রস্তাব এখনো চূড়ান্তভাবে গ্রহণ করেনি বাফুফে। কারণ একই সময়ে বাংলাদেশের জাতীয় দলের আন্তর্জাতিক সূচি রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ইন্দোনেশিয়ায় শুরু হওয়ার কথা ফিফা আসিয়ান কাপের। ৩ অক্টোবর টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গ্রুপপর্বে বাংলাদেশেরও তিনটি ম্যাচ খেলার সূচি রয়েছে।

এ কারণে জাতীয় দলের ব্যস্ত সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্রাজিলের প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব কি না, সেটিই এখন দেখছে বাফুফে।

এদিকে ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে ব্রাজিলের। ওই ম্যাচকে সামনে রেখেই ব্রাজিলের ভারত সফরের পরিকল্পনা রয়েছে। একই সফরের সময় ঢাকায় বাংলাদেশের বিপক্ষে আরেকটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা থেকেই নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বাংলাদেশে এর আগে ব্রাজিল জাতীয় দল কোনো ম্যাচ খেলতে আসেনি। ফলে প্রস্তাবিত ম্যাচটি চূড়ান্ত হলে দেশের ফুটবলপ্রেমীদের জন্য এটি হতে পারে স্মরণীয় একটি ঘটনা।

এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। এবার একই ভেন্যুতে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হওয়ায় বাংলাদেশের ফুটবল অঙ্গনে আগ্রহ দেখা দিয়েছে।

তবে সব আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে। বাংলাদেশের জাতীয় দলের সূচি, ভেন্যু ও অন্যান্য সাংগঠনিক বিষয় বিবেচনা করে শেষ পর্যন্ত ম্যাচটি আয়োজন করা হবে কি না, সে সিদ্ধান্ত নেবে বাফুফে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD