1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুঠিয়ায় রাতের আঁধারে বাল্যবিবাহের আয়োজন, এসি ল্যান্ডের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, অভিভাবকদের মুচলেকা হারুন অর রশিদ প্লাবন’ এখন শুধু একটি নাম নয়, বরং অসহায় মানুষের ভরসার প্রতীক। যশোরের ঝিকরগাছা উপজেলার মাদক,কিশোর গ্যাং, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি- শার্শায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কুষ্টিয়ায় সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্হ বাড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ বাউফলে রাস্তার পাশে পড়ে থাকা বিচ্ছিন্ন হাত ও দুই পা কি নিখোঁজ রুহুল আমিনের চন্দনাইশে মোবাইল কোর্টে ৩ চালককে জরিমানা ১২ হাজার টাকা পবিপ্রবির একুয়াকালচার বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক আব্দুর রাজ্জাক

অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ চালু করছে রুয়েট

  • প্রকাশিতঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ চালু করছে রুয়েট

রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) আন্তর্জাতিক মানের জার্নাল সম্পূর্ণ অটোমেশনের মাধ্যমে সাবমিশন ও রিভিউ সহ ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নম্বর (ডিওআই) এর জন্য ওয়েবসাইট চালু করা হচ্ছে। আগামীকাল রবিবার (২৩ আগস্ট) বিকাল ৩ টায় আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আখতার হোসেন।

সম্পূর্ণ অটোমেশনকৃত এই ওয়েবসাইটটি রুয়েট নিজেদের জনবল দিয়ে ডেভলপ করেছে। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ সামিউল হাবিবের সহযোগিতায় এই ওয়েবসাইটটি ডেভেলপ করেছেন এ্যসিস্ট্যান্ট প্রোগ্রামার মনিরুল ইসলাম। এই ওয়েবসাইটের মাধ্যমে কোন প্রকার ম্যানুয়াল পদ্ধতি ছাড়াই সম্পূর্ণ অটোমেশনের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে একজন গবেষক বা শিক্ষার্থী তার গবেষণাপত্র বা জার্নালের সকল প্রকার পেপার ডিজিটালি অনলাইনে সাবমিশন এবং রিভিউ করার পাশাপাশি ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার নম্বর গ্রহণ করতে পারবেন। রুয়েটে সাবমিশনকৃত জার্নালের ভলিউম-৯ পর্যন্ত ডিওআই নম্বর প্রয়োগ করা যেত না। তবে ভলিউম-১০ থেকে এই নম্বরের প্রয়োগ শুরু হয়েছে।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেকের সভাপতিত্বে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের অধীনে পরিচালিত জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এ্যন্ড এ্যপ্লাইড সাইন্স (জিইএএস) এর নতুন ওয়েবসাইট, অনলাইন সাবমিশন এ্যন্ড রিভিউ সিস্টেম ও ডিওআই প্রয়োগ সংক্রান্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন রুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ এমদাদুল হক, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম সরকার, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহমুদ সাজ্জাদ, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আল-আমিন-আল- আজাদউল ইসলাম, ইটিই বিভাগের অধ্যাপক ড. মোঃ কামাল হোসেন, গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ আলাল হোসেন, ইউআরপি বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুল ওয়াকিল, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ সজিব উদ্দিন, মানবিক বিভাগের অধ্যাপক ড. সায়লা আহমেদ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ সামিউল হাবিব এবং সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD