1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

জয়পুরহাটে অনলাইন জুয়ার আসর থেকে যুবক গ্রেপ্তার, জব্দ ২০ স্মার্টফোন ও ১ হাজার সিম

  • প্রকাশিতঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

‎জয়পুরহাটে অনলাইন জুয়ার আসর থেকে যুবক গ্রেপ্তার, জব্দ ২০ স্মার্টফোন ও ১ হাজার সিম
‎
‎আরিফুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি:
‎
‎জয়পুরহাটের ক্ষেতলালে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোরসালিন মন্ডল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২০টি স্মার্টফোন, প্রায় ১ হাজার সিমকার্ড ও ৭টি এটিএম কার্ড জব্দ করা হয়।
‎
‎শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাখেড়া কোমড়গাড়ী গ্রামের রাশিদুল মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
‎
‎গ্রেপ্তার মোরসালিন মন্ডল ক্ষেতলাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রামপুরা এলাকার আব্দুল করিমের ছেলে।
‎
‎ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অনলাইন জুয়ার আসর পরিচালনার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে মোরসালিনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত এসব সামগ্রী জব্দ করা হয়।
‎
‎এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD