জয়পুরহাটে অনলাইন জুয়ার আসর থেকে যুবক গ্রেপ্তার, জব্দ ২০ স্মার্টফোন ও ১ হাজার সিম
আরিফুল ইসলাম জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোরসালিন মন্ডল (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে ২০টি স্মার্টফোন, প্রায় ১ হাজার সিমকার্ড ও ৭টি এটিএম কার্ড জব্দ করা হয়।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাখেড়া কোমড়গাড়ী গ্রামের রাশিদুল মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মোরসালিন মন্ডল ক্ষেতলাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রামপুরা এলাকার আব্দুল করিমের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অনলাইন জুয়ার আসর পরিচালনার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে মোরসালিনকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত এসব সামগ্রী জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিষ্ঠাতা - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা, অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ,
Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :dailynayakontho@gmail.com, dailynayakonthonews@gmail.com, web:www.dailynayakontho.com.
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM