1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী থানা পুলিশ কর্তৃক সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামী সহ অন্যান্য মামলার ওয়ারেন্টভূক্ত সর্বমোট ০৬ জন আসামী গ্রেফতার। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে রেন্ট-এ-কার পরিচালকের ওপর ডাকাতির অভিযোগ, নিরাপত্তা জোরদারের দাবি খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা চট্টগ্রাম নেভী হাসপাতাল গেটে পরীক্ষার্থী নিহতের ঘটনায় ক্রেন চালক শামীম গ্রেপ্তার নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’ তারাকান্দায় মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতন: শিক্ষক গ্রেপ্তার জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী (১সেপ্টেম্বর ২০২৬) উপলক্ষে দিনাজপুর জেলা জাসাসএর প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীর নবযোগদানকৃত পুলিশ সুপারের নিকট বিদায়ী পুলিশ সুপারের দায়িত্ব হস্তান্তর’’ মুম্বইয়ে গণেশ চতুর্থীর শোভাযাত্রায় মূর্তি কাঠামোর চাপা পড়ে মৃত্যু ২ জনের কর্মমুখী দক্ষতা অর্জনে সীমান্তের ৩০ যুবককে প্রশিক্ষণ দিচ্ছে ১৮ বিজিবি

বাঘারপাড়ায় সার্ভেয়ার বিডি অপারেশন কোম্পানির বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১০ বার পঠিত

বাঘারপাড়ায় সার্ভেয়ার বিডি অপারেশন কোম্পানির বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর):

যশোরের বাঘারপাড়ায় পল্লী চিকিৎসকদের নিয়ে সার্ভেয়ার বিডি অপারেশন কোম্পানির উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলার ছিদ্দিকীয়া মাদ্রাসার তৃতীয় তলার হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন বাজার এলাকায় চিকিৎসাসেবায় নিয়োজিত প্রায় ৩০ জন পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন।
সেমিনারে পল্লী চিকিৎসকদের উদ্দেশে ওষুধের গুণাগুণ, চিকিৎসার বিভিন্ন ধরন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এসব রোগের চিকিৎসায় কোম্পানির উৎপাদিত ওষুধের ব্যবহার ও কার্যকারিতা সম্পর্কে ধারণা দেন সার্ভেয়ার বিডি অপারেশন কোম্পানির রিজিওনাল ম্যানেজার মো. মাহফুজুর রহমান।
এ সময় পল্লী চিকিৎসকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান ও আবু সাঈদ ইবনে হানিফ। সেমিনারে চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সঠিক পরামর্শ প্রদান এবং ওষুধ ব্যবহারে সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে
সেমিনারে অংশগ্রহণকারী পল্লী চিকিৎসকগণ এ ধরনের বৈজ্ঞানিক আলোচনা তাদের পেশাগত জ্ঞান ও চিকিৎসাসেবা প্রদানে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD