1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন? দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কাটিয়ে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার বার্ষিক পরিদর্শনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী রাজবাড়ীর পাংশা উপজেলায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত অন্তত ১০ ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন।

পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী

  • প্রকাশিতঃ শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজান বদলা পাড়া ৭ নম্বর ওয়ার্ডের হরিনা বিলা হয়ে কানুরাম বাজার গ্রামের সংযোগ সড়কটি বছরের পর বছর ধরে অবহেলার শিকার। আধুনিকতার ছোঁয়ায় দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের কাঁচা রাস্তা আজ পিচঢালাই হলেও, এই জনপদের মানুষের ভাগ্যে এখনো জোটেনি একটি নিরাপদ চলাচলের রাস্তা। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগ, ভোগান্তি আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে হাজারো মানুষের।

এই সড়কের ওপর নির্ভর করে এলাকার অসংখ্য পরিবার। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, বৃদ্ধ ও অসুস্থ মানুষ সবার জন্য এই একটি রাস্তা যেন জীবনের একমাত্র ভরসা। কিন্তু সামান্য বৃষ্টি হলেই কাদায় পিচ্ছিল হয়ে পড়ে পুরো রাস্তা। কোথাও হাঁটুসমান কাদা, কোথাও বড় বড় গর্ত। তখন এই পথে হেঁটে চলাও হয়ে ওঠে দুর্বিষহ। যানবাহন তো দূরের কথা, অনেক সময় মোটরসাইকেলও চলাচল করতে পারে না।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হোসাইন বলেন,
“এই কাঁচা রাস্তার কারণে বর্ষা এলেই আমাদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ। পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়ার কোনো উপায় থাকে না। গাড়িচালকেরা এই রাস্তা দিয়ে আসতে চান না। রোগীকে কাঁধে করে কিংবা অনেক কষ্টে অন্যত্র নিয়ে যেতে হয়। প্রতিদিনই আমরা অসহনীয় কষ্টের মধ্যে বসবাস করছি।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ একটি পাকা রাস্তা নির্মাণ হলে বদলে যেতে পারে পুরো এলাকার মানুষের জীবনযাত্রা। কৃষিপণ্য সহজে বাজারে নেওয়া যাবে, শিক্ষার্থীদের যাতায়াত হবে নিরাপদ, জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত হবে, পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

পূর্ব কলাউজান বদলা পাড়ার মানুষ আজ আর বিলাসিতা চায় না, তারা শুধু চায় একটি নিরাপদ, চলাচলযোগ্য পাকা রাস্তা। তাদের এই ন্যায্য দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD