1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবালয়ে ইউএনও, মনিষা রানী কর্মকারের উদ্যোগে কিশোরীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতায় বিশেষ কাউন্সেলিং ইউএনও, মনিষা রানী কর্মকারের অভিযান; শিবালয়ে যত্রতত্র পার্কিং ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে সমৃদ্ধ দুর্গাপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও রাজশাহী তানোরে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইউএনও, মনিষা রানী কর্মকার পেলেন সম্মাননা জন্ম-মৃত্যু নিবন্ধনে মানিকগঞ্জে শ্রেষ্ঠ শিবালয় রাজশাহীতে ডিআইজি’র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি হচ্ছে বালিয়াকান্দিতে ভুল প্রশ্নপত্রে অর্ধবার্ষিক পরীক্ষা, ক্ষোভে শিক্ষার্থী-অভিভাবক নীলফামারীতে ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় ট্যাগ অফিসারকে অব্যাহতি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে রুয়েট ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ৪২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ৪২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো

রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নৌকাসহ ৪২২ বোতল ভারতীয় নিষিদ্ধ Escuf সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত দুই মাদক কারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে চোরাচালান, মাদকদ্রব্য এবং নারী-শিশু পাচার রোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ খিদিরপুর বিওপি’র একটি চৌকস আভিযানিক দল কাটাখালী থানার লটাবন এলাকায় অবস্থান নেয়। তথ্য ছিল, ওই সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
পরবর্তীতে পদ্মা নদীর চরের ঝাউ বনের মধ্যে অবস্থান নিয়ে বিজিবির সদস্যরা নজরদারি চালানোর সময় দেখতে পান, দুই ব্যক্তি একটি নৌকাযোগে নদীর তীরে আসছে। এ সময় বিজিবি তাদের আটক করতে ধাওয়া করলে তারা নৌকা ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে নৌকাটি তল্লাশি করে ৪২২ বোতল ভারতীয় Escuf সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও নৌকাটি মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত সিরাপ ও নৌকাটি কাটাখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD