রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ৪২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে নৌকাসহ ৪২২ বোতল ভারতীয় নিষিদ্ধ Escuf সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত দুই মাদক কারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়।
বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে চোরাচালান, মাদকদ্রব্য এবং নারী-শিশু পাচার রোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৬টা ৪৫ মিনিটে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ খিদিরপুর বিওপি'র একটি চৌকস আভিযানিক দল কাটাখালী থানার লটাবন এলাকায় অবস্থান নেয়। তথ্য ছিল, ওই সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
পরবর্তীতে পদ্মা নদীর চরের ঝাউ বনের মধ্যে অবস্থান নিয়ে বিজিবির সদস্যরা নজরদারি চালানোর সময় দেখতে পান, দুই ব্যক্তি একটি নৌকাযোগে নদীর তীরে আসছে। এ সময় বিজিবি তাদের আটক করতে ধাওয়া করলে তারা নৌকা ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে নৌকাটি তল্লাশি করে ৪২২ বোতল ভারতীয় Escuf সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও নৌকাটি মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত সিরাপ ও নৌকাটি কাটাখালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM