1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সরকারের প্রবাসী কার্ড উদ্যোগকে স্বাগত, তবে স্বজনপ্রীতি, প্রতারণা ও হয়রানির কোনো সুযোগ বরদাশত করা হবে না,, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়তে সরকারকে আরও উদারতার পরিচয় দিতে হবে”*নজরুল ইসলাম মহান আল্লাহ সুযোগ দিলে দুর্নীতিমুক্ত, স্ম্যার্ট, আধুনিক সিটি করপোরেশন উপহার দিবো- শামসুজ্জামান হেলালী* কাল দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি অ-১৩ দলের চূড়ান্ত রিপোর্টিং  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড বন্দরের বহির্নোঙরে বাড়ছে জলদস্যুতা, নিরাপত্তা জোরদারের আহ্বান বন্যার প্রভাবে লামা কাঁচাবাজারে নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি, চাপে সাধারণ ক্রেতা আদমদিঘী থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার টেকনাফে বিজিবির অভিযানে প্রাইভেটকার থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক শৈশবেই সংসারের জোয়াল আরমানের কাঁধে: প্রতিবন্ধী মা ও ভাইয়ের একমাত্র ভরসা ১২ বছরের এই শিশু

চট্টগ্রামে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫ বার পঠিত

চট্টগ্রামে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম প্রতিনিধি

চিকিৎসার কথা বলে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে স্ত্রী শাহনাজ বেগমকে (২২) পরিকল্পিতভাবে হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।

মামলার নথিসূত্রে জানা যায়, ২০১১ সালে পটিয়ার বাসিন্দা নেজাম উদ্দিনের সঙ্গে শাহনাজ বেগমের বিয়ে হয়। ২০১২ সালের সেপ্টেম্বর মাসে শাহনাজ বেগমকে উন্নত চিকিৎসার কথা বলে পটিয়া থেকে চট্টগ্রাম নগরে নিয়ে আসেন নেজাম। তবে হাসপাতাল বা ডাক্তারের কাছে না নিয়ে তাকে বহদ্দারহাটস্থ আবাসিক হোটেল আল-রেজার একটি কক্ষে তোলেন তিনি। পরবর্তীতে ওই কক্ষ থেকেই শাহনাজের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা মো. আজগর আলী বাদী হয়ে চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৪ সালে চার্জগঠনের পর দীর্ঘ বিচারপ্রক্রিয়া ও মোট ৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় দণ্ডবিধির ৩০২ ধারায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত থাকায় সাজা পরোয়ানামূলে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD