1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জামায়াত এমপির ভিডিওটি এআই জেনারেটেড নয়, দ্বিতীয় স্ত্রী কিনা তা নিয়ে ধোঁয়াশা নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধনে স্বচ্ছতা ও সর্বজনীন আয়োজনের দাবি রাজবাড়ী হাসপাতালের কেনাকাটায় মন্ত্রীর অসন্তোষ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান মানবতার সেবায়” সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ”বাঁশখালীতে চিকিৎসকা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ আরএমপির মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লামা থানায় প্রথমবারের মতো এসপি ওহাবুল ইসলাম খন্দকারের পরিদর্শন; মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে কঠোর হুঁশিয়ারি পদ্মা এক্সপ্রেসে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, টিটিইর শাস্তির দাবিতে রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রাজবাড়ীর প্রধান ডাকঘরের শিহাব মৃধার (৩০) কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণ! এনজিওকর্মী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণ! এনজিওকর্মী গ্রেপ্তার

মোঃ আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে মো. রাকিবুল ইসলাম (২৩) নামের এক এনজিওকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
​আজ সোমবার (২০ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টার দিকে ভোলাহাট থানাধীন রাধানগর কলোনী এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।
​গ্রেপ্তার মো. রাকিবুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার শাড়িকতলা ইউনিয়নের কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের মো. দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি ‘ভোলাহাট রিক’ নামক একটি এনজিওতে মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন। ভিকটিম শিশুটি ভোলাহাট উপজেলার রাধানগর কলোনী গ্রামের মো. জুয়েল মিয়া ও মোসাঃ সুলতানা বেগম দম্পতির মেয়ে।
​পুলিশ সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে ভিকটিম শিশুটি তার নিজ বাড়ীতে একা ছিল। এই সুযোগে এনজিওর কিস্তির টাকা তুলতে গিয়ে মাঠ কর্মী রাকিবুল ইসলাম বাড়িতে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন।
​ঘটনার পর পুলিশ দ্রুত ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD