1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ওয়ারেন্টভুক্ত,সাবেরা খাতুন কে ধরতে গিয়ে পুলিশ দেখে আসামির,স্বামী স্ট্রোক করে মৃত্যু পতেঙ্গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ‘জ্বালাও-পোড়াও’-এর প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত গোয়ালন্দে জননী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, নারী গুরুতর আহত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরাইলে বিএনপির বিক্ষোভ জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ভারতীয় মদ আটক রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড আক্কেলপুরে নিজ বাড়ি থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক নেতা গ্রেপ্তার ঘোড়াঘাটে ঘুমের ঘরেই ট্রাকের আঘাত, বাঁচল না তিন মাসের শাফি নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়া যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নড়াইলের কালিয়ায় বিএনপির মোটরসাইকেল গাড়িবহরে অতর্কিত হামলা; নিহত দুই

রাবির ইবলিশ মাঠে গাঁজাসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইবলিশ মাঠ থেকে গাঁজাসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করেছে রাবির প্রক্টরিয়াল টিম। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

আটক তিন শিক্ষার্থী হলেন— মোঃ শাফিন ইব্রাহীম, মোঃ তাহমিদ সরকার ও মোঃ সাদাত চিহ্ন জামিল। তারা সবাই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার রাত ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইবলিশ মাঠে অবস্থানকালে ওই তিন শিক্ষার্থীকে গাঁজাসহ আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। পরে তাদের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

আটক শিক্ষার্থীদের মধ্যে শাফিন ইব্রাহীম বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের শিক্ষার্থী। তার পিতা গোলাম মোর্শেদ এবং মাতা মাহফুজা খানম। তার বাড়ি রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায়।

অন্যদিকে, মোঃ তাহমিদ সরকারের পিতা প্রয়াত জিয়াউর রহমান এবং মাতা শ্যামলী বেগম। তার বাড়ি গোদাগাড়ী উপজেলার কাকনহাট এলাকায়। বর্তমানে তিনি রাজশাহী নগরীর কোর্ট স্টেশন এলাকার বাসিন্দা বলে উল্লেখ করা হয়েছে।

আটক অপর শিক্ষার্থী মোঃ সাদাত চিহ্ন জামিলের পিতা কাওছার জামিল এবং মাতা মমতাজ সুলতানা ফারুকী। তার বাড়ি রাজশাহী নগরীর অক্ট্রয় মোড় এলাকায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আটক শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত শিক্ষার্থীদের মাদকদ্রব্য বহন ও সেবনের অভিযোগ শিক্ষার স্বাভাবিক পরিবেশ এবং ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় এলাকায় মাদকবিরোধী নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD