1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে এতিমখানায় শিশুর রহস্যজনক মৃত্যু, ছড়িয়েছে নানা গুঞ্জ কাশিয়াডাঙ্গায় চেকপোস্টে ৩ মাদক কারবারি গ্রেপ্তার দুই মাসের কর্মকাণ্ডে আস্থার প্রতীক মাহফুজুর রহমান রিটন: রাজশাহীতে প্রশাসন ও রাজনীতিতে ইতিবাচক মূল্যায়ন । গোপীনাথপুর থেকে আক্কেলপুরে কৃষক কার্ড কার্যক্রমের শুভ সূচনা: কৃষকদের তথ্য সংগ্রহে শুরু হলো রোডম্যাপ বাস্তবায়ন “শহীদ জিয়া স্মৃতি ফুটবলে চ্যাম্পিয়ন আলোড়ন সুপার নাইন” সুজানগরের মথুরাপুরে পুলিশের চিরুনি অভিযান, মহিলাসহ গ্রেফতার ১১ আদমদীঘির সান্তাহারে চিহ্নিত মাদক কারবারি গাঁজাসহ গ্রেপ্তার রায়পুরে গৃহবধু কে গ্রাম পুলিশ কর্তৃক উত্যক্তের প্রতিবাদ করায় চাচা শ্বশুর কে মারধর রাজশাহী পলিটেকনিকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে ‘বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় গাউসিয়া কমিটির ৭ ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

রাঙ্গুনিয়ায় গাউসিয়া কমিটির ৭ ইউনিয়ন শাখার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা উত্তর শাখার আওতাধীন সাতটি ইউনিয়ন—রাজানগর, ইসলামপুর, দক্ষিণ রাজানগর, লালানগর, স্বনির্ভর, হোসনাবাদ ও পারুয়া—গাউসিয়া কমিটি বাংলাদেশের ইউনিয়ন শাখার অভিষেক অনুষ্ঠান ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) উপজেলা উত্তর গাউসিয়া কমিটির আয়োজনে তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইন সুন্নিয়া আলিম মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সভাপতি মুজিবুর রহমান সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা কাজী মামুনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটির মুখপাত্র এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির আহবায়ক মাওলানা ইয়াছিন হোসাইন হায়দারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ গোফরান, চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির আহবায়ক কমিটির সদস্য মাওলানা আব্দুল খালেক আলকাদেরী, কাজী মাওলানা আবু সাইদ, সেকান্দর হোসেন চৌধুরী, মুহাম্মদ হানিফ, মাওলানা খায়রুল আমিন চিশতি প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সিনিয়র সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, সহ-সভাপতি কাজী মুহাম্মদ লোকমান ও কাজী মুহাম্মদ আইয়ুব, উপজেলা দক্ষিণ মধ্যম গাউসিয়া কমিটির সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সরওয়ার, কাজী মুহাম্মদ ইউছুপ মাস্টার, অধ্যক্ষ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ গোলাম কিবরিয়া, সহ-সাধারণ সম্পাদক ছালেহ আহমদ সওদাগর ও এইচ এম তারেক হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাস্টার জামাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এইচ এম শহীদুল্লাহ, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা নুরনবী আলকাদেরী এবং দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মেম্বার।
প্রধান প্রশিক্ষকের বক্তব্যে এডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার সংগঠনের কার্যক্রম ও দায়িত্ব-কর্তব্য নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে উপজেলা উত্তরের সাতটি ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাঙ্গুনিয়া উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা কাজী মামুনুল ইসলাম আল কাদেরী।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD