1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাঁচবিবি সীমান্তে ১০ স্বর্ণের বারসহ আটক ১ রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ভূল প্রশ্নে এইচএসসি পরীক্ষা দিল অর্ধশতাধিক শিক্ষার্থী মানববন্ধন রাজবাড়ী জেলার গর্ব আ্যাডিশনাল আইজিপি খন্দকার রফিকুল ইসলাম ( বিপিএম, পিপিএম)  নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন উৎপাদন খরচ ৭০ টাকা, বিক্রি ৪০ টাকায় কাঁচামরিচে কেজিপ্রতি ৩০ টাকা লোকসানে আদমদীঘির কৃষক । রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ১২ বোতল ভারতীয় মদ এবং একটি মোটরসাইকেল উদ্ধারসহ ০১ জন গ্রেফতার রাজশাহী মহানগরীতে আরএমপির কর্ণহার থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার; গাঁজা উদ্ধার রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ জব্দ শিবালয়ে নকলমুক্ত এইচএসসি পরীক্ষা নিশ্চিতে প্রশাসন সর্বোচ্চ তৎপর: ইউএনও, মনিষা রানী কর্মকার

পাঁচবিবি সীমান্তে ১০ স্বর্ণের বারসহ আটক ১

  • প্রকাশিতঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ০ বার পঠিত

পাঁচবিবি সীমান্তে ১০ স্বর্ণের বারসহ আটক ১

রাজশাহী ব্যুরো

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে ১০টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার শালুয়া সীমান্ত এলাকা থেকে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। আটক ব্যক্তি মামুনুর রশিদ (৩৫), তিনি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে।
বিষয়টি শুক্রবার বিকেল ৫টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী।


তিনি জানান, সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যরা সন্দেহজনক গতিবিধির কারণে মামুনুর রশিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি স্বর্ণের বার বহনের কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শালুয়া এলাকার একটি ধানক্ষেতের কাদার মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ২২ ক্যারেটের ১০টি স্বর্ণের বারের মোট ওজন ১ কেজি ১৮৫ গ্রাম (১০১ ভরি ৯ আনা ২ রতি)। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বাহিনী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD