1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে এক সঙ্গে ৫ সন্তান প্রসব, একজনের মৃত্যু। রাজশাহী মহানগরীতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ মাদক কারবারি গ্রেপ্তার; ৪৫ বোতল দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা, মদ ও গাঁজাসহ গ্রেফতার ১২ জন ৭৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন অক্টোবরে হতে পারে ইউপি নির্বাচন, প্রস্তুতি ইসির বগুড়া মহানগর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুচিন্তিত ও জনবান্ধব বাজেটকে স্বাগত জানিয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। এক নেতার ‘ত্রাস’: শিক্ষা প্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য ও বালুমহাল নিয়ন্ত্রণের মহোৎসব! আক্কেলপুরে ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুরে এক সঙ্গে ৫ সন্তান প্রসব, একজনের মৃত্যু।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদনী বেগম নামের এক প্রসূতি একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে তিনজন কন্যাসন্তান ও দুইজন পুত্রসন্তান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে প্রসববেদনা নিয়ে চাঁদনী বেগম ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর দুপুর ২টা ৭ মিনিট থেকে বিকেল ৫টার মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় তিনি একে একে পাঁচ সন্তানের জন্ম দেন। অকালপ্রসবের কারণে নবজাতকদের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম হয়েছে। শিশুগুলোর ওজন যথাক্রমে ৩৪০ গ্রাম, ৬০০ গ্রাম, ৭২০ গ্রাম ও ৮১৫ গ্রাম।

হাসপাতালের স্টাফ নার্স মিনতি সরকার জানান, মাত্র সাত মাস বয়সে জন্ম হওয়ায় কোনো শিশুরই ওজন ও গঠন পরিপূর্ণ হয়নি। এমনকি কয়েটির এখনো চোখও ফোটেনি। ফলে নবজাতকগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

চাঁদনী বেগমের বাবা ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া গ্রামের জাহাঙ্গীর মোল্লা জানান, প্রসববেদনা উঠলে দুপুরে মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে পাঁচ সন্তানের জন্ম হয়। তবে দুঃখজনকভাবে একটি সন্তান ইতিমধ্যেই মারা গেছে। বাকি চারজন এবং মা চাঁদনী বেগম বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বছরখানেক আগে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া গ্রামের হাসান মোল্লার সাথে জাহাঙ্গীর মোল্লার মেয়ে চাঁদনী বেগমের বিয়ে হয়। চাঁদনী বর্তমানে একটি কলেজের স্নাতক (অনার্স) প্রথম বর্ষের শিক্ষার্থী। এটিই তার প্রথম সন্তান প্রসবের ঘটনা।

বর্তমানে মা ও বেঁচে থাকা চার শিশুর নিবিড় চিকিৎসা চলছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD