1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬ সড়ক দুর্ঘটনায় কুমিল্লা মহানগরীর শিবির নেতা নিহত। নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪ বার পঠিত

 

মোকছেদুল ইসলাম স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট উপজেলায় মায়ের সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার উদ্দেশ্যে বৃদ্ধা মায়ের ওপর হামলা ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে ছেলে মো. আসাদুজ্জামান শামীম (৩৭)-কে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ধামইরহাট উপজেলার ৩নং আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা বৃদ্ধা আনজুমান আরা (৬৮)-এর নামে কিছু সম্পত্তি রয়েছে। অভিযোগ রয়েছে, ওই সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য তার ছেলে মো. আসাদুজ্জামান শামীম গত ৭ জুন ২০২৬ তারিখে হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মাথায় আঘাত করে। পরে আহত মা চিকিৎসা গ্রহণ করে বাড়িতে ফিরে গেলে ১৪ জুন পুনরায় ধারালো চাকু দিয়ে তার ডান পায়ের রগ কেটে দেয়।
ঘটনার বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে এলে তার নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিনের ধারাবাহিক অভিযানের পর বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার বস্তাবর গ্রাম থেকে অভিযুক্ত শামীমকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ধামইরহাট থানায় মামলা নং-৩১, তারিখ ২৪ জুন ২০২৬, ধারা ৩২৩/৩২৬/৩০৭/৫০৬(২) পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “পিতা-মাতার প্রতি এমন নৃশংস আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।”
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD