1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙল কাচ পিরোজপুরে দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু বালিয়াকান্দিতে ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সন্তানকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে অভিভাবকদের প্রতি গোয়ালন্দ ঘাট থানার ওসি, সফিকুল ইসলামের আহ্বান সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে সাপ্লিমেন্টারি পরিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। অভিযোগের পর টাকা ফেরৎ পেলেন শিক্ষার্থীরা চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার সিলেটে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক বিএসএফ সদস্য পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন

শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১৫১ বার পঠিত

 

​মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামে মরিয়ম (২০) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ ২৫ জুন (বৃহস্পতিবার) বেলা ১২টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

​নিহত মরিয়ম উপজেলার সব্দালপুর ইউনিয়নের নোহাটা দক্ষিণপাড়া গ্রামের রাজু শেখের স্ত্রী এবং ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের মো. ময়েন উদ্দিন শেখের ছোট মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় মাস আগে পারিবারিকভাবেই তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। নিহত মরিয়মের স্বামী রাজু শেখ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরী করেন, আজ সকালে মোবাইলে তার স্বামী রাজুর সাথে ঝগড়া হয় বলে জানা গেছে।

​স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে মরিয়মকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (দারিয়াপুর) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

​এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের (পোস্টমর্টেম) রিপোর্ট এবং পুলিশের প্রাথমিক তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। ঘটনার আসল রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD