1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
তিস্তা মহাপরিকল্পনা ও পরিকল্পিত ড্রেজিংয়েই মিলবে স্থায়ী মুক্তি: পানিসম্পদমন্ত্রী। অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইন, খসড়া অনুমোদন জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার। বগুড়ায় এলজিইডির এলপিপি বিষয়ক ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত। রাজশাহীর নারী জাগরণ ও সাহিত্যচর্চার এক অনন্য নাম: অনু চৌধুরী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। মেহেরপুরে পুত্রবধূ কে ধর্ষণের চেষ্টায় আদালতে মামলা।। সদর থানায় তদন্তের নির্দেশ। যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বগুড়ায় এলজিইডির এলপিপি বিষয়ক ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহীঃ

বগুড়ায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি ও দুর্যোগ মোকাবিলায় কার্যকর পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত ‘লোকাল প্রিপেয়ার্ডনেস প্ল্যান (এলপিপি)’ বিষয়ক এক ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টায় শহরের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ কর্মশালার আয়োজন করা হয় ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (LGCRRP)’-এর আওতায়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম আজম এবং মলয় কুমার চক্রবর্তী।

প্রকল্প পরিচালক এনএসএম জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর প্রস্তুতি পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে বিভিন্ন করণীয় নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি মোকাবিলা এবং জনসেবার মানোন্নয়নে এলজিইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় এলজিইডির প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় প্রস্তুতি পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD