1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
তিস্তা মহাপরিকল্পনা ও পরিকল্পিত ড্রেজিংয়েই মিলবে স্থায়ী মুক্তি: পানিসম্পদমন্ত্রী। অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইন, খসড়া অনুমোদন জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার। বগুড়ায় এলজিইডির এলপিপি বিষয়ক ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত। রাজশাহীর নারী জাগরণ ও সাহিত্যচর্চার এক অনন্য নাম: অনু চৌধুরী সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। মেহেরপুরে পুত্রবধূ কে ধর্ষণের চেষ্টায় আদালতে মামলা।। সদর থানায় তদন্তের নির্দেশ। যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ চলছে উদ্ধার অভিযান। সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ পুলিশ হত্যা মামলার আসামি গ্রেপ্তার।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৭ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি রাজিব হোসেন সেতু (৩২)কে আটক করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজিব হোসেন সেতু পাকশী ইউনিয়নের বাবুপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযানের সময় সেতুর কাছ থেকে একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সেতু ২০১৫ সালের ৪ অক্টোবর পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের দাবি, সেতু বিভিন্ন সময় এলাকায় প্রভাব বিস্তার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তবে এসব অভিযোগের বিষয়ে তার বা সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) এবিএম মনিরুল ইসলাম বলেন, “আটক রাজিব হোসেন সেতু পুলিশ সদস্য এএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড কার্তুজ ও ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

বর্তমানে আটক সেতুকে ঈশ্বরদী থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD