1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
চৌমুহনীতে মিছিল ঘিরে উত্তেজনা, গ্রামীণ ব্যাংক কার্যালয়ের ফটকে আগুন-ভাঙচুর চাঁদপুরে ৩৩০ কোটি টাকা ব্যয়ে তিন সেতু নির্মাণের অনুমোদন # SHEAKH MD ZAKARIA: ডিজিটাল কনটেন্টে শিক্ষা, অনুপ্রেরণা ও জীবনবোধের এক সৃজনশীল যাত্রা মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন তারেক রহমানের জন্মদিন উপলক্ষে খাবার পরিবেশন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে বাগেরহাটের উপকূলজুড়ে বৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চাহিদা অনুযায়ী ফসল উৎপাদনে জিওগ্রাফিক ম্যাপ তৈরি করছে সরকার: মীর শাহে আলম গাইবান্ধা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, সেক্রেটারি রোকনুজ্জামান জাইকার আমন্ত্রণে জাপান যাচ্ছেন হাইমচরের দুই প্রধান শিক্ষক মাদারীপুরে স্বর্ণের দুল ছিনতাইয়ে বাধা দেওয়ায় বৃদ্ধাকে মুগুর দিয়ে পিটিয়ে হত্যা, কান-নাক কেটে স্বর্ণ লুট

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে রুয়েটের উড়ন্ত সূচনা

  • প্রকাশিতঃ রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১২৪ বার পঠিত

 

মোঃ মাসউদ রহমান রুয়েট প্রতিনিধি, রাজশাহীঃ

 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ–২০২৬ দুর্দান্ত সূচনা করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দাবা দল। শুক্রবার (১৫ মে) অনুষ্ঠিত নিজেদের ১ম ম্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৩-১ পয়েন্টে পরাজিত করেছে রুয়েট।

 

 

দেশের মোট ১৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। রুয়েটের প্রতিনিধিত্ব করছে বিশ্ববিদ্যালয়ের দাবা খেলোয়াড়দের সংগঠন “রুয়েট চেস ক্লাব”। টুর্নামেন্টটি স্ট্যান্ডার্ড সুইস পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। দুই দিনে প্রতিটি দল মোট ছয়টি ম্যাচ খেলবে। পরবর্তীতে অর্জিত পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে।

 

 

প্রথম ম্যাচে জয় পাওয়ার পর আজ (শনিবার) দুপুর ২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রুয়েট।

 

 

রুয়েট দাবা দলের দলনেতা হিসেবে রয়েছেন ইসিই বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিব্বি মোহাম্মদ ওমর। এছাড়া দলের অন্যান্য সদস্যরা হলেন— ২০২১–২০২২ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের মো. কাউসার আলী, একই শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের মো. নাজমুস শাহাদাত, ইসিই বিভাগের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সামিউল আলম এবং একই বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD