মোঃ মাসউদ রহমান রুয়েট প্রতিনিধি, রাজশাহীঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা চ্যাম্পিয়নশিপ–২০২৬ দুর্দান্ত সূচনা করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দাবা দল। শুক্রবার (১৫ মে) অনুষ্ঠিত নিজেদের ১ম ম্যাচে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ৩-১ পয়েন্টে পরাজিত করেছে রুয়েট।
দেশের মোট ১৮টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। রুয়েটের প্রতিনিধিত্ব করছে বিশ্ববিদ্যালয়ের দাবা খেলোয়াড়দের সংগঠন “রুয়েট চেস ক্লাব”। টুর্নামেন্টটি স্ট্যান্ডার্ড সুইস পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। দুই দিনে প্রতিটি দল মোট ছয়টি ম্যাচ খেলবে। পরবর্তীতে অর্জিত পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন, রানারআপ ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে।
প্রথম ম্যাচে জয় পাওয়ার পর আজ (শনিবার) দুপুর ২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রুয়েট।
রুয়েট দাবা দলের দলনেতা হিসেবে রয়েছেন ইসিই বিভাগের ২০২১–২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিব্বি মোহাম্মদ ওমর। এছাড়া দলের অন্যান্য সদস্যরা হলেন— ২০২১–২০২২ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের মো. কাউসার আলী, একই শিক্ষাবর্ষের যন্ত্রকৌশল বিভাগের মো. নাজমুস শাহাদাত, ইসিই বিভাগের ২০২২–২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সামিউল আলম এবং একই বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাঈমুর রহমান।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM