1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন

সৌদি আরবে রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ।

  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার পঠিত

 

রিমন হোসেন, স্টাফ রিপোর্টারঃ

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের জন্য চলমান যুদ্ধ

সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিঃ

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশী নাগরিকগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সম্প্রতি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিম্নোল্লিখিত সতর্কতাবাণী প্রচার করা হয়েছেঃ মিসাইল বা ড্রোন প্রতিরোধ অথবা মিসাইল বা ড্রোন প্রতিরোধ করার পর মাটিতে পতিত হওয়া পরবর্তী যে কোন ধরণের তথ্য, ছবি বা ভিডিও ধারণ করা, আদান প্রদান করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা আইনত দন্ডনীয় এবং এর জন্য শাস্তির সম্মুখীন হতে হবে।

এ প্রেক্ষাপটে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সংক্রান্ত যে কোনো ছবি, ভিডিও বা স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক, ইউটিউব, এক্স, প্রভৃতি) প্রচার, মোবাইলে সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হলো।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD