1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

পূর্ব বিরোধের জেরে পুকুরে বিষ, মাছ চাষির ৮ লাখ টাকার ক্ষতির অভিযোগ।   

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পঠিত

 

মোঃ শাহাবউদ্দিন ইসলাম আক্কেলপুর প্রতিনিধিঃ

 

জয়পুরহাটের আক্কেলপুরে পূর্ব বিরোধের জেরে এক মৎস্য চাষির পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে উপজেলার তিলকপুর ইউনিয়নের পূণঘরদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছ চাষি শাহীনুর রহমান।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, পূণঘরদিঘী গ্রামের বাসিন্দা শাহীনুর রহমান প্রায় ১০ বিঘা আয়তনের একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। প্রায় ১৫ দিন আগে বিক্রির উদ্দেশ্যে তিনি পুকুরে পাবদা জাতের রেনু পোনা ছাড়েন। শুক্রবার সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান অসংখ্য মাছের পোনা মরে পানির ওপর ভেসে উঠেছে। তাঁর অভিযোগ, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে ফেলেছে।

শাহীনুর রহমান বলেন, জমিজমা ও আর্থিক লেনদেন নিয়ে একই গ্রামের আফাজ সোনার ও তাঁর ছেলেদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগে তাঁর পুকুরে বিষ প্রয়োগের হুমকিও দেওয়া হয়েছিল। এ বিষয়ে গত ৫ মার্চ তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁর দাবি, পরিকল্পিতভাবে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আফাজ সোনার। তিনি বলেন, জমি–সংক্রান্ত বিরোধ আদালতে বিচারাধীন রয়েছে। তাঁকে ফাঁসানোর জন্য শাহীনুর রহমান নিজেই পুকুরে বিষ প্রয়োগ করে তাঁদের ওপর দোষ চাপাচ্ছেন।

স্থানীয় ইউপি সদস্য বাদশা মেম্বার বলেন, সকালে ঘটনাটি জানতে পেরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এতে মাছ চাষির বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত পদক্ষেপ নিতে তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD