1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

পাংশায় মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার পঠিত

 

উপজেলা প্রতিনিধি: মোঃ শাহজাহান খানঃ

রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ সভায় মাদকের কুফল ও প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মইনুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান রাজা। এছাড়া উপস্থিত ছিলেন বাবুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। যারা মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত, তারা সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি এবং আইনের দৃষ্টিতে অপরাধী। তাই তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা জরুরি।

তারা আরও বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। একজন ব্যক্তি মাদকে আসক্ত হলে তার পরিবার, প্রতিবেশী ও পুরো সমাজ ধ্বংসের দিকে ধাবিত হয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ একাধিক বক্তৃতায় বলেছেন—মাদক কারবারি যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।
সভায় এলাকাবাসী মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং তাদের এলাকায় কোনো মাদক কারবারিকে স্থান না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD