1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

সৌদি আরবের উপহার খেজুর পেয়ে রমজানে হাসি ফুটল এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১০২ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার :

পবিত্র রমজান মাস উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৬৩টি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরব থেকে প্রেরিত খেজুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১২ মার্চ উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে খেজুর হস্তান্তর করা হয়।

জানা যায়, সৌদি আরবের মানবিক সহায়তা সংস্থা King Salman Humanitarian Aid and Relief Center (KSrelief) এর পক্ষ থেকে বাংলাদেশে উপহার হিসেবে মোট ১২ হাজার ৫০০ কার্টন খেজুর পাঠানো হয়। সরকারিভাবে নির্ধারিত বিভাজন অনুযায়ী এসব খেজুর বিভিন্ন জেলা প্রশাসকের মাধ্যমে উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৬৩টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে খেজুর হস্তান্তর করা হয়, যাতে রমজান মাসে এতিম ও শিক্ষার্থীরা এই উপহার থেকে উপকৃত হতে পারে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, “সৌদি সরকারের পক্ষ থেকে প্রাপ্ত খেজুর সঠিকভাবে বিতরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র রমজান উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে প্রাপ্ত ১৯ কার্টন খেজুর উপজেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে।”
সংশ্লিষ্টরা মনে করেন, এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক মানবিক সহমর্মিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD