
রাজশাহী ব্যুরোঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে উপহার সামগ্রী বিতরণ করেছেন আখতারুজ্জামান চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবিকা, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জনাবা ফৌজিয়া আবিদা জেসি।
মঙ্গলবার রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ওয়ার্ডের সাধারণ ও অসচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে তিনি নিজ হাতে উপহার তুলে দেন।
উপহার বিতরণকালে ফৌজিয়া আবিদা জেসি বলেন, “ঈদ মানেই আনন্দ ও ভাগাভাগি করে নেওয়ার উৎসব। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এবং তাদের ঈদের আনন্দে সামিল করতেই আমাদের এই ছোট্ট প্রয়াস।”
তিনি আরও জানান, আখতারুজ্জামান চ্যারিটি ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।