1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

মহেশপুর সাব-রেজিষ্টার অফিস হবে ঘুষ দুর্নীতি দালাল মুক্ত-এমপি মতিয়ার রহমান।

  • প্রকাশিতঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮৫ বার পঠিত

 

মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ

 

ঝিনাইদহের মহেশপুর সাব-রেজিষ্টার অফিস হবে ঘুষ দুর্নীতি ও দালাল মুক্ত।।

মঙ্গলবার দুপুরে উপজেলা সাব রেজিষ্টার অফিস পরিদর্শন কালে এমপি অধ্যাপক মতিয়ার রহমান এ কথা বলেন। তিনি আরো বলেন আমি এমপি থাকবো আর এখানে সিন্ডিকেট থাকবে তা হবে না। এ অফিসে আজ থেকে কোন ঘুষ অতিরিক্ত ফ্রি আদায় এবং বিভিন্ন সমিতির নামের চাঁদা আদায় এই গুলো আর চলবে না।

সরকারের বিধি মোতাবেক কাজ করতে হবে। সাধারণ মানুষ যাতে হয়রানি বা সেবা থেকে বঞ্চিত না হয়। দুপুর ১২ টায় সাব-রেজিষ্টার পৌঁছালে সাব রেজিস্ট্রার আনোয়ার হোসেন ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তার সাথে ছিলেন জামায়াতের উপজেলা আমির ফারুক আহম্মেদ ও পৌর আমির নওফেল হোসেন। এমপি মতিয়ার রহমান সাব-রেজিষ্টার আনোয়ার হোসেনকে দূর্নীতিমুক্ত করার জন্য সহযোগিতা করার আহবান জানান। এছাড়া বিদ্যমান বালাম বই সংকট সমাধান করার জন্য নিদের্শ দেন। এর পর তিনি দলিল লেখকদের কার্যক্রম পরিদর্শন করেন এবং সমিতির নামে কোন টাকা পয়সা না তোলার জন্য পরামর্শ প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD