1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার।

এবার প্রেমের টানে চীনা নাগরিক ঘাটাইলে।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৭১ বার পঠিত

 

মো:ফারুক আহমেদ ঘাটাইল(টাঙ্গাইল)

প্রেম মানে না দুরত্ব,মানে কোন বাধা,জাতী, ধর্মের কোন ছোয়ায়ই তাকে রোধ করে রাখতে পারে না।বাস্তবেও ঠিক তাই ঘটেছে , টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা লোকেরপাড়া ইউনিয়নের পাঁচটিকরী গ্রামে প্রেমের টানে চীনা নাগরিক মেয়ের বাড়িতে এসে হাজির।ছেলের নাম জংজিয়া মাসুমা। মেয়ের নাম মোছাম্মৎ মায়া খাতুন তিনি গাজীপুরে একটি গার্মেন্টেসে চাকরী । তিনি ঐ গ্রামের মালেক মিয়ার ছেলে তিনিও ঐ এলাকায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন।।
মায়া জানান আমার অনেক বান্ধবী অ্যাপস ডাউনলোড করে অনেক চাইনিজ ছেলের সাথে কথা বলে। আমি সবার দেখাদেখি অ্যাপস ডাউনলোড করার পর এই ছেলের সাথে পরিচয় হয়।পরিচয় শেষে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

আমাকে বিয়ে করতে চাইলে আমাদের বাংলাদেশে আসতে বলি। হঠাৎ বাবা মা আমাকে অন্যত্র বিয়ে দিতে চাইলে তখন ছেলেটি বলে তুমি কয়জনের সাথে বিয়ে বসতে চাও।তখন ছেলেটি আমি আসতেছি বলে বিমান টিকেট কেটে আমাকে ম্যাসেজ করে দেখান।তাতেও আমি বিশ্বাস করিনি।যখন বিমান বন্ধরে এসে একটি ছেলেকে দিয়ে আমাকে ফোন করে তখন বিশ্বাস করি। আমাকে পাওয়ার চীন থেকে বাড়িতে চলে আসে।

বাবা মালেক জানান প্রথমে যখন চায়না ছেলেটি আমাকে খুজে বের করে আমার মেয়ে কে বিয়ে করতে চায়। প্রথমে আমি রাজি হইনি।তার মায়ের সাথে যোগাযোগ করি সত্যতা পাই। বিষয়টি আমার গ্রামের বাড়িতে জানানো পরে সবার সম্মতি নিয়ে রাজি হই।যেহেতু মেয়ে পছন্দ করেছে তার সুখের জন্য কাজী আব্দুল আজিজের মাধ্যমে বিবাহ সম্পন্ন করা হয়।
এ বিষয়ে লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক মিলন মুঠোফোনে জানান ঘটনা সত্য তারা চলতি মাসের ১৮তারিখ এসে এখানে বিয়ে করে ঢাকায় চলে যায়।তবে মেয়ের দাদীকে ডেকে এনে ঘটনার সত্যতা জানি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD