1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক  ফরিদপুরে সরকারি খাস জমি ও খালের পাড় দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার।

রামেক ছাত্রদলের গণ-ইফতার : সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা।  

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১২২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো:

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে কলেজের শহীদ বীর মুক্তিযোদ্ধা কাজী নুরন্নবী ছাত্রাবাস মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সহস্রাধিকের বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে কলেজ ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, মহানগর বিএনপি এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ইফতার মাহফিলে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক বসার ব্যবস্থা রাখা হয়েছিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলম আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “আজকের এই আয়োজন ছাত্র রাজনীতির ঊর্ধ্বে উঠে এক অনন্য সম্প্রীতির স্বাক্ষর রাখল। ইফতারের এই মহামিলন আমাদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আমি আশা করি, শিক্ষার্থীরা ভবিষ্যতেও এমন মানবিক কাজে নিজেদের নিয়োজিত রাখবে।”

আবেগঘন স্মৃতিচারণা করে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম বলেন, “এই হোস্টেলে পা রেখে আজ পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে গেল। এখানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই পবিত্র মাসে মহান আল্লাহ আমাদের সেবার মানসিকতাকে আরও বাড়িয়ে দিন।”

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন তার বক্তব্যে বলেন, “শহীদ বীর মুক্তিযোদ্ধা কাজী নূরন্নবী ছাত্রাবাস মাঠ আজ তারুণ্যের জয়গানে মুখরিত। ছাত্রদল কেবল রাজপথেই নয়, সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এবং এই ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে প্রমাণ করেছে তারা সুশৃঙ্খল রাজনীতির ধারক। আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে এই মেধাবী চিকিৎসকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ এবং সিনিয়র সহসভাপতি মো. নজরুল হুদা।

পেশাজীবী নেতাদের মধ্যে অংশ নেন ডক্টরস অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর আজিজুল হক আজাদ এবং রামেক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিখ সাবু।

ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রামেক ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন আলী, সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম, সিনিয়র সাধারণ সম্পাদক হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ ও রুবায়েত, প্রচার সম্পাদক তাহমিদ এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহেদিসহ স্থানীয় নেতা-কর্মীরা।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD