1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
লাকসামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত ২৬ আগস্টের সেই নির্যাতনের স্মৃতি, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি ভূঞাপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চাঁদপুর মৈশাদী সংরক্ষিত সদস্য প্রার্থী আয়শা জনসেবায় কাজ করতে চান লালমাইয়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা স্মার্ট পরিবহন ব্যবস্থাই হতে পারে নতুন ঢাকার পরিচয় আজ ১২ রবিউল আউয়াল: দৌলতদিয়া খানকা শরীফ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মিছিল ঢাকাস্থ বিষ্ণুপুর ইউনিয়নের ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে এনাম চৌধুরীর মতবিনিময় শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ পতেঙ্গা চসিক উচ্চ বিদ্যালয় ও মাইজপাড়া মাহমুদন্নবী চৌধুরী উচ্চ বিদ্যায় নিউজ শেয়ার করায় সরানো হলো,বাংলাদেশের একজন সৎ নীতিবান সাহসী পুলিশ কর্মকর্তা কে।

রাজবাড়ী সফরে সংষ্কৃতি প্রতিমন্ত্রী।

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

 

রাজবাড়ী সফরে এসেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় তিনি রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছান। পরে গার্ড অব অনার শেষে তিনি শহরের ২৮ কলোনী পৌর কবর স্থানে তাঁর পিতা-মাতার কবর জিয়ারত করেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের সংসদ সদস্য। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি।

প্রতিমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো চারদিনের সফরে নিজ জেলা রাজবাড়ী এসেছেন। তিনি শনিবার দুপুর সাড়ে ১২ টায় রাজবাড়ী সার্কিট হাউসে পৌঁছান। সেখানে তাঁকে জেলা প্রশাসক সুলতানা আক্তার ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহম্মদ মনজুর মোরশেদ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তাঁকে গার্ড অব অনার দেয়া হয়। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গার্ড অব অনার শেষে তিনি শহরের ২৮ কলোনী পৌর কবরস্থানে তাঁর বাবামায়ের কবর জিয়ারত করেন তিনি। এসময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মনজুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীবসহ বিএনপির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা প্রশাসন কার্যালয় সূত্রে দৈনিক নয়া কন্ঠকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। একই দিনে বিকেলে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। সফর সূচি অনুযায়ী, শনিবার দুপুরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের পর সেখানেই রাত্রি যাপন করবেন। রবিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় আয়োজিত মাসিক উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় যোগ দেবেন। এরপর মঙ্গলবার গোয়ালন্দ উপজেলা পরিষদ আয়োজিত মাসিক উন্নয়ন সভায় যোগ দেবেন।ওইদিন বিকেল ৪টায় গোয়ালন্দ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD