1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মেসির রেকর্ড ছোঁয়া ম্যাচে দুরন্ত জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার বাগমারায় শিক্ষক দম্পতিকে মারধরের অভিযোগ। রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা ধামইরহাটে  বিস্ফোরক  মামলায় চেয়ারম্যান  গ্রেফতার। রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাত। আমের মৌসুমে রাজশাহীতে মার্কিন রাষ্ট্রদূত, বানেশ্বর হাটে কৃষক-ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার। রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবক নিহত, আহত একাধিক 

আমার কাছে চাঁদাবাজ-ধান্দাবাজ -দখলবাজ, মাদককারবারিদের ঠাঁই হবে না- সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

রোগী কেন ভারতে যাবে। দেশেই সেবা নিশ্চিত করতে হবে। প্রমান করতে হবে ভারতের চিকিৎসার চেয়ে বাংলাদেশ এর চিকিৎসা উন্নত । নিজের ও নয় জন চিকিৎসকের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন,সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে রাজশাহী -৬ (চারঘাট বাঘা) আসনে নব নির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্য কালে আবু সাইদ চাঁদ আরো বলেন,তার নির্বাচনী এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় মাসের মধ্যে চিকিৎসা সেবায় পরিবর্তন আনতে হবে। সরকারি সহায়তার বাইরে প্রয়োজনে অর্থনৈতিক সাহায্য করবো। বৃহসপতিবার( ১৯-০২-২০২৬) দুপুর আড়াই টায় বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদ আরো বলেন, নির্বাচনের আগে ও বলেছি এখনো বলছি আমার কোন লোভ লালসা নেই। ছাত্র জনতা জীবন দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে এনেছে। মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি তাদের নিঃস্বার্থ সেবা করতে চাই। এমপি হিসেবে নয়,সহকর্মী হিসেবে কাজ করতে চাই। আ’লীগের শাহরিয়ার যেভাবে পালিয়ে গেছে আমি সেইভাবে পালিয়ে যেতে চাইনা।

তিনি আরো বলেন, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, দখলকারি, মাদককারবারিদের আমার কাছে ঠাঁই হবে না। দর্লীয় নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন, ইউএনও-ওসির উপর নির্ভর করে রাজনীতি হবেনা। জনগনের কাজ করতে হবে। বৃহসপতিবার বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য ও যোগদানকৃত ৯জন চিকিৎসকের সংবর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আশাদুজ্জামান আশাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। ডাঃ সৌমিতা ও নিহার চন্দ্র মন্ডলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ নওশেন কবীর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ চাদ সুলতানা প্রমুখ। উপস্থিত ছিলেন-সহকারি কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি,ওসি সেরাজুল হক,স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু,সদস্য সচিব আশরাফ আলী মলিন,সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, বাঘা উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, সাবেক সভাপতি আমজাদ হোসেন খান,সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান,যুবদল নেতা সালেহ আহমেদ সালাম,শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্র দলের আহ্বায়ক শামীম সরকার,শ্রমিক সংগঠনের নেতা জহুরুল ইসলাম পিন্টু প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD