1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপির প্রার্থীরা। নরসিংদীর পাঁচ আসনেই বিপুল ভোটে বিএনপি প্রার্থীরা বিজয়ী। ৪৭ নওগাঁ -২ আসনে নতুন মুখ ইঞ্জিনিয়ার এনামুল হক বিজয়ী। বিভিন্ন জায়গা থেকে গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়: তারেক রহমান। আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম। রাজশাহী-৩ আসনে প্রথম ভোট দিলেন দাড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ। রাজবাড়ীর দুই আসনে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। বাগমারা (৪) আসনের ভোটকেন্দ্রে পৌঁছেছে নির্বাচনী সামগ্রী। রাজশাহীতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন,আগামিকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।    বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে অভিযান: লাঠি ও ইট-পাটকেলসহ ১ জনের কারাদণ্ড।

৪৭ নওগাঁ -২ আসনে নতুন মুখ ইঞ্জিনিয়ার এনামুল হক বিজয়ী।

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পঠিত

 

ধামইরহাট প্রতিনিধি (নওগাঁ)

১২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৭,নওগাঁ(ধামইরহাট-পত্নীতলা) নিয়ে গঠিত নওগাঁ-২ আসনে ১১ দল সমর্থিত ও জামায়াত মনোনীর প্রার্থী নতুন মুখ ইঞ্জিনিয়ার এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছে।

ধামইর হাট নির্বাচন কমিশনার সূত্রে জানা যায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধামইরহাট উপজেলার মোট ৫৩টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক দাড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬৫ হাজার ৮০৫, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খান ভোট পেয়েছেন ৫৪ হাজার ৫৭৩ অপর দিকে ঈগল প্রতিক নিয়ে এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলাম পেয়েছেন ১ হাজার ১১৮ ভোট।
আসনটির পত্নীতলা উপজেলার মোট ৭১টি ভোট কেন্দ্রের মধ্যে সর্বশেষ ফলাফলে ধানের শীষ প্রতিক নিয়ে সামসুজ্জোহা খান পেয়েছেন ৭৯ হাজার ৪২১ ভোট এবং দাড়িপাল্লা প্রতিক নিয়ে জামায়াতের ইঞ্জিনিয়ার এনামুল হক পেয়েছেন ৭৪ হাজার ৬৪২ ভোট।

আসনটি দুটি উপজেলা নিয়ে গঠিত হওয়ায় কপাল পোড়ে দীর্ঘ রাজনৈতিক অঙ্গনের ব্যক্তি ধানের শীষের মনোনীত সামসুজ্জোহা খানের।তিনি নিজ উপজেলায় এগিয়ে থাকলেও জামায়াতের নতুন মুখ ইন্জিনিয়ার এনামুল হকে এর নিজ উপজেলার প্রাপ্ত ভোটের কাছে ভোটের সমীকরণে হারিয়ে যান।
সর্বশেষ সরকারি ভাবে ঘোষণার জন্য আর একটু অপেক্ষা করতে হবে দুজন প্রার্থীকে কারন এবার পোষ্টাল ব্যালট সর্বশেষ ভাগ্য নির্ধারনি হিসাবে কাজ করবে।
বেসরকারি ফলাফল ঘোষণা শেষে ধামইরহাট উপজেলা নির্বাহী ও সহকারী রির্টানিং অফিসার প্রশান্ত চক্রবর্তী বিজয় উল্লাসে না মেতে সকলকে শান্ত থাকার আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD