1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

রাজবাড়ীর দুই আসনে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার কৃষ্ণ কুমার সরকারঃ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর দুইটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সকালে জেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি স্বাভাবিক দেখা গেছে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে উৎসাহ ও উত্তেজনা লক্ষ্য করা গেছে।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

রাজবাড়ী সদর উপজেলা বসন্তপুর ইউনিয়নে কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, সকাল থেকেই ভোটাররা কেন্দ্রে আসছেন। প্রায় দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত এ কেন্দ্র সহ সকল কেন্দ্রে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে।

কয়েকজন ভোটার জানান, এবারের ভোটের পরিবেশ সুষ্ঠু ও সুন্দর।

তাদের দাবি, অতীতে এসব কেন্দ্রে অবাধ ভোট হয়নি। কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিগত সময়ে অস্বাভাবিক হারে ভোট পড়ার ঘটনা ঘটেছিল বলে অভিযোগ করেন তাঁরা। তবে এবার ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোট দিতে কেন্দ্রে আসছেন বলে জানান।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার বলেন, সুষ্ঠু ভোটগ্রহণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলায় ৫টি আর্মি ক্যাম্প ১৪টি রুরাল পয়েন্টে দায়িত্ব পালন করছে। এছাড়া ৫ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৪টি টহল টিম, ৪ হাজার ৬০২ জন আনসার ভিডিপি সদস্য, আনসারের ১১টি মোবাইল ও স্ট্রাইকিং টিম মোতায়েন রয়েছে। পুলিশের ১ হাজার ৪৩ জন সদস্য, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একাধিক বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

রাজবাড়ী-১ আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের ১৫৬টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৫ হাজার ১৬১ জন।

অন্যদিকে রাজবাড়ী-২ আসনে নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের ১৯৮টি ভোটকেন্দ্রে ৫ লাখ ৫১ হাজার ৬৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD