1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পঠিত

 

মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:

নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে জাপা’র মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুর রহমান সিদ্দিকের পক্ষে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে কিশোরগঞ্জ উপজেলায় এক বিশাল গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে কিশোরগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণমিছিলটি অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পার্টির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিছিলটি উৎসবমুখর হয়ে ওঠে। গণমিছিলের নেতৃত্ব দেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো:সিদ্দিকুর রহমান সিদ্দিক।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ৬নং সদর ইউ’পি চেয়ারম্যান জনাব হোসেন শহীদ হোসেন সোহারওয়ার্দী গ্রেনেট বাবুসহ সকল ইউ’পি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। মিছিল চলাকালে ‘উন্নয়নের মার্কা লাঙ্গল ’, ‘গোলাম জিএম কাদেরের নির্দেশে কিশোরগঞ্জ-সৈয়দপুরের উন্নয়ন’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘ মিছিলের কারণে কিছু সময়ের জন্য যানজটেরও সৃষ্টি হয়।
মিছিল শেষে কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুর রহমান সিদ্দিক,
বক্তারা বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD