1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

কালুখালীতে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

  • প্রকাশিতঃ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার: মোঃ মিজানুর রহমানঃ

রাজবাড়ী-২ (পাংশা–কালুখালী–বালিয়াকান্দি) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সমর্থনে দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল ও আশপাশের এলাকা।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টায় কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

গণমিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে সমাবেশে রূপ নেয়। এ সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। তাদের স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি প্রার্থী হারুন অর রশিদ বলেন, “রাজবাড়ী-২ আসনের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। আমি বিশ্বাস করি, জনগণই এই আসনের প্রকৃত মালিক। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে মানুষ তাদের হারানো অধিকার ফিরে পাবে। ধানের শীষ হচ্ছে গণতন্ত্র ও জনগণের মুক্তির প্রতীক।”

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়ন, কর্মসংস্থান ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করব।” এ সময় তিনি সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এছাড়াও বক্তারা বলেন, রাজবাড়ী-২ আসনের জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও গণতন্ত্র থেকে বঞ্চিত। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ধানের শীষ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন।

বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থী হারুন অর রশিদকে বিজয়ী করার আহ্বান জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তারা।

সমাবেশ শেষে নেতাকর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী কর্মসূচি সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD