
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া তার ২১ দফা নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রায়পুর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করা হয়।
এ সময় লিখিত ইশতেহার পাঠ করেন জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।
ইশতেহারে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষিত বেকার যুবকদের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়।
ইশতেহার অনুযায়ী, ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের জন্য সরকারি বরাদ্দের ওষুধ শতভাগ নিশ্চিত করা হবে। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। সরকারি বরাদ্দ যথাযথ ব্যবহার করে পর্যায়ক্রমে সব গ্রাম্য রাস্তা পাকা করা হবে এবং লক্ষ্মীপুর-রায়পুর সড়ককে চার লেনে উন্নীত করার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, জেলে ভাতাসহ সকল ভাতা প্রকৃত উপকারভোগীদের হাতে শতভাগ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করা হয়। নারিকেল, সুপারি ও সয়াবিনভিত্তিক কৃষিশিল্প গড়ে তোলা, হিমাগার ও ব্যবসায়িক হাব স্থাপনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার পরিকল্পনার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
শিক্ষিত বেকার যুবসমাজের কর্মসংস্থান বৃদ্ধিতে উন্নত প্রশিক্ষণ ব্যবস্থার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা।