1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

সাভার-আশুলিয়ায় ধানের শীষের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা।

  • প্রকাশিতঃ রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার : খায়রুল ইসলাম অভি, সাভারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাভার-আশুলিয়া এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
সংসদীয় আসন ঢাকা-১৯ এর অন্তর্গত সাভার পৌরসভার উদ্যোগে শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রচারণাটি সাভার উৎসব প্লাজা থেকে শুরু হয়ে সাভার বাজার রোডের ব্যাংক কলোনী অতিক্রম করে সাভার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে এসে সমাপ্ত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি এবং সাভার বাজার রোড ব্যবসায়িক কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি। এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।
প্রচারণা চলাকালে ওবায়দুর রহমান অভি তার বক্তব্যে বলেন,
“আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিন। ভোটকেন্দ্রে উপস্থিত থেকে যতক্ষণ পর্যন্ত ভোট গণনা শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ভোটকেন্দ্র ত্যাগ করবো না।”
তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
প্রচারণায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আয়োজকদের দাবি, আজকের এই প্রচারণায় প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষ অংশগ্রহণ করেন এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, ধানের শীষের পক্ষে এমন গণজোয়ার সাভার-আশুলিয়ায় নির্বাচনী মাঠকে আরও উত্তপ্ত করে তুলেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD