1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ঘাটাইলে নির্বাচনি পথসভা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন নির্বাচনকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নগদ টাকা দেওয়া হচ্ছে।

  • প্রকাশিতঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পঠিত

 

মো:ফারুক আহমেদ (ঘাটাইল)

টাঙ্গাইলের ঘাটাইলে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাত ৯টায় ঘাটাইল সরকারি গণপাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ জাতীয় পর্যায়ে ১১ দলীয় জোটের সৃষ্টি হয়েছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচারের নিশ্চয়তা নিরে আমরা নির্বাচনি ইশতেহার ঘোষণা দিয়েছি। পাশাপাশি শাপলা গণহত্যা ও বিডিআর গণহত্যার বিচার আমরা এ দেশেই সম্পন্ন করব ইনশাআল্লাহ।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ইশতেহারে বলেছি, সামরিক বাহিনীর মতো বেসামরিক পর্যায়ের তরুণ প্রজন্মের প্রশিক্ষণের ব্যবস্থা করে আমরা নিজেরা আরও শক্তিশালী হব।’ তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নগদ টাকা দেওয়া হচ্ছে। এই টাকার বিনিময়ে যদি আপনারা বিক্রি হন তাহলে আগামীতে আপনারা স্বামী ও সন্তানদের হারাবেন। একটি রাজনৈতিক দল বলছে কৃষকদের ঋণ মওকুফ করে দেবে। কৃষক কার্ড দেবে। বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে।’ এনপিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ঘাটাইলবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ এবং শাপলাকলি প্রতীকে ভোট দিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল, ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দারসহ ১১ দলীয় জোটের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD