1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

বাঘায় মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করলেন বিএনপির দলীয় প্রার্থী চাঁদ।  

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

 

রাজশাহী ব্যুরোঃ

 

বাঘায় হযরত শাহ আব্দুল হামিদ দানিশ মন্দ (রহঃ)এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির দলীয় প্রার্থী আবু সাইদ চাঁদ । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন সংসদ সদস্য প্রার্থী আবু সাইদ চাঁদ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালের দিকে মাজার জিয়ারত শেষে বাঘা উপজেলার বাজু বাঘা ইউনিয়ন থেকে তিনি এই প্রচারাভিযান শুরু করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।১নং বাজুবাঘা ইউনিয়নের আমোদপুর বাজার, তেপুকুরিয়া বাজার, নওটিকা-আরিফ, বারখাদিয়া,চন্ডিপুর,জোত জয়রাম মন্দির সংলগ্ন এলাকা,জোতরাঘব বাজার সহ বাজুবাঘা ইউনিয়নে নির্বাচনী প্রচার-প্রচারণা চালান। এসময় অনেক সাধারণ ভোটার এবং শিশুরা আবু সাইদ চাদকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

তিনি বলেন, বিজয় তখনই নিশ্চিত হবে, যখন ধানের শীষ জয়যুক্ত হবে। উপস্থিত জনতার কাছে জানতে চান, বাজু বাঘা ইউনিয়ন থেকে ধানের শীষ মার্কাকে জয়যুক্ত করতে পারবেন কি না। এ প্রশ্নের জবাবে উপস্থিত জনতা ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দেন।

চাঁদ বলেন, বিজয়ী হয়ে তার নির্বাচনী এলাকায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১দফা রুপ রেখা বাস্তবায়ন এছাড়াও দায়িত্ববোধ থেকে জনগনের কল্যাণে কাজ করবেন।

প্রচারাভিযানে তার সাথে যারা উপস্থিত ছিলেন তারা হলেন ১ নং বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেদ রঞ্জুসহ ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, প্রত্যেকটা ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, রাজশাহী-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রচার-প্রচারণা টিমের টিম প্রধান শাহিনুর ইসলাম শাহিন, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস.এম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার,বাঘা উপজেলা ছাত্রদলের আহবায়ক সেলিম রেজা,রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন আলীসহ বাঘা উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD