1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে ছিনতাইকারী আটক।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পঠিত

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুর শহরের অনাথের মোড়ে সম্প্রতি প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় আফ্রিদি সরদার (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার (২১ জানুয়ারি) সকালে ভাঙ্গা এলাকা থেকে আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়।
আফ্রিদি সরদার শহরের চকবাজার মহল্লার আবু বক্কর সরদারের ছেলে। পুলিশ জানায়, গত রবিবার (১৮ জানুয়ারি) শহরের অনাথের মোড়ে প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে থামিয়ে ছিনতাই করা হয়। এ ঘটনায় ছিনতাইয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ভুক্তভোগী কোতয়ালী থানায় মামলা করেন (মামলা নং-৭৩)।
অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন জানান, “গ্রেপ্তার হওয়া আফ্রিদি সরাসরি ওই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ এখনো সাঁড়াশি অভিযান চালাচ্ছে।”
পুলিশ ও স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত বাকি ছিনতাইকারীদেরও গ্রেপ্তার করা হবে এবং শহরে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD