1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ সারা দেশে দ্বিতীয় হয়ে গোদাগাড়ীর আবু সুফিয়ানের গৌরব অর্জন।   

  • প্রকাশিতঃ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পঠিত

 

মোঃ মুরাদ হোসেন গোদাগাড়ী প্রতিনিধি , রাজশাহীঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের হাফেজ ক্বারি মোঃ আবু সুফিয়ান। তিনি শাহ সুলতান (রহঃ) কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এ সাফল্যের পেছনে মাদ্রাসার সম্মানিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও নিরলস প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আবু সুফিয়ানের বড় ভাই মাওলানা মোঃ আব্দুল কাদের বলেন, ছোটবেলা থেকেই আবু সুফিয়ান অত্যন্ত প্রতিভাবান। তাকে নিয়মিত উৎসাহ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আবু সুফিয়ান একজন বড় ক্বারি হয়ে সারা দেশে রাজশাহীর সুনাম বয়ে আনবে। মাওলানা মোঃ আব্দুল কাদের বর্তমানে গোদাগাড়ী উপজেলা মডেল মসজিদে কর্মরত রয়েছেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে যাত্রাকালে গোদাগাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)  মোঃ সামসুল ইসলাম আবু সুফিয়ানকে উৎসাহ প্রদান ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেন,যা তার আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হয়েছে।। এই অর্জন শুধু আবু সুফিয়ানের ব্যক্তিগত সাফল্য নয়; বরং গোদাগাড়ী উপজেলা তথা রাজশাহী বিভাগের জন্য এটি একটি গৌরবের বিষয়। তার এই কৃতিত্ব শিক্ষা অঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে। এ সাফল্যের পেছনে যারা দোয়া করেছেন, সহযোগিতা ও সমর্থন জুগিয়েছেন—শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী—সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। আল্লাহ তাআলা তাকে ভবিষ্যতেও দ্বীন ও শিক্ষার পথে আরও বড় সফলতা দান করুন—আমিন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD