1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

মেহেরপুরে ভাইয়ের হাতে ভাই খুন।

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদঃ

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খু’ন হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে সংঘটিত এ মর্মান্তিক ঘটনায় এলাকায় চরম শো’ক ও আতঙ্ক বিরাজ করছে।
নিহত ব্যক্তি হলেন গাজিউর রহমান ডালিম (৫৫)। তিনি কোলা গ্রামের মৃত মিনহাজ উদ্দিনের ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত তারই ছোট ভাই মুনজা রহমান (৪৫)। ঘটনার সময় মুনজার স্ত্রী আনজেরা খাতুনও জড়িত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই সহোদরের মধ্যে জমি ও বাড়ির জায়গা ভাগাভাগি নিয়ে বিরোধ চলছিল। বুধবার দুপুরে সেই বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় বড় ভাই ডালিমের গলায় থাকা মাফলার ধরে টান দেন ছোট ভাই মুনজা রহমান। অপর প্রান্তে মাফলারের অংশ ধরে ছিলেন তার স্ত্রী আনজেরা খাতুন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ডালিম।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।
সদর থানা সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই অভিযুক্ত মুনজা রহমান ও তার স্ত্রী আনজেরা খাতুন পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
ময়নাতদন্ত শেষে নি’হত ডালিমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD