1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

বিক্রয় প্রতিনিধিদের নামে গুজব ও অপপ্রচারের প্রতিবাদ, কর্মসূচিতে অংশ না নেওয়ার আহ্বান।

  • প্রকাশিতঃ বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশের প্রায় ২২ লাখ বিক্রয় প্রতিনিধির নামে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটি (কেন্দ্রীয় কমিটি)। সংগঠনটি স্পষ্টভাবে জানিয়েছে, তাদের পক্ষ থেকে কোনো সভা, সমাবেশ বা কর্মসূচি আহ্বান করা হয়নি।
এক জরুরি ঘোষণা ও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার শিশুকল্যাণ পরিষদে অনুষ্ঠিতব্য কোনো কর্মসূচির সঙ্গে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির কোনো ধরনের সম্পৃক্ততা নেই। কিছু অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি বিক্রয় প্রতিনিধিদের বিভ্রান্ত ও রাজনৈতিকভাবে ব্যবহার করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত তারিখে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলে বিক্রয় প্রতিনিধিরা আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ কিংবা কারাবরণের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়তে পারেন। এ কারণে সকল বিক্রয় প্রতিনিধিকে উক্ত কর্মসূচিতে অংশ না নেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনটি জানায়, বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
এদিকে সংগঠনের সম্মান ক্ষুণ্ন করা, মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালানো এবং বিক্রয় প্রতিনিধিদের ঝুঁকির মধ্যে ফেলার দায়ে কয়েকজন ব্যক্তিকে সংগঠন থেকে বহিষ্কার ও বয়কট করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন— কামাল হোসেন ইতি, আরিফ হোসেন আরিফ, মিরাজ হোসেন, আবুল বাসার মারি, আব্দুল গনি ও হায়দার আলী অভি।
বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটি এবং দেশের সকল বিক্রয় প্রতিনিধি সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটি ও জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের এসব ব্যক্তির সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাদের কোনো বিক্রয় প্রতিনিধি সংগঠনের সঙ্গে যুক্ত না করার সিদ্ধান্তও জানানো হয়।
বিজ্ঞপ্তির শেষে বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটি (কেন্দ্রীয় কমিটি) পক্ষ থেকে গভীর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD